Everythingforinformation1

Everythingforinformation1
Image

NOUN

 NOUN



যে Word দ্বারা কোনো ব্যক্তি, বস্ত, প্রাণী, স্থান, গুন, অবস্থা প্রভূতির নাম বুঝায়, তাকে  Noun বলে ।


Noun প্রধানত দুই প্রকার ।

1. Concrete Noun   
2. Abstract Noun

Concrete Noun আবার চার প্রকার।

1. Proper Noun
2. Common Noun
3. Collective Noun
4. Material Noun

Modern Sense অনুযায়ী Noun দুই প্রকার।

1. Countabale Noun
2. Uncountable Noun


Proper Noun

যে Noun দ্বারা কোনো ব্যক্তি, বস্ত, স্থান, সাগর, মহাসাগর, পত্রিকা, সংস্থা, পদবী ইত্যাদির ণাম বুঝায়, তাকে Proper Noun বলে।

যেমন: Sabbir, Dhaka, Econo, The Jamuna, The Atlantic, WHO, Etc.


Common Noun

যে Noun দ্বারা একই  শ্রেণির ব্যক্তি, বস্ত, স্থান বা প্রাণীর সাধারণ নাম বুাঝায় তাকে Common Noun বলে।

যেমন: Man, Boy, Cow, Dog, Country, Village, Book, Pen, Etc.



Collective Noun

যে Noun দ্বারা সমজাতীয় বা একই জাতীয় কোন ব্যক্তি বা বস্তকে পৃথক ভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বুঝায় থাকে Collective Noun বলে।

যেমন: Army, Baggage, Cattle, Class, Committee, Crowd, Family, Police, Team, Etc.


Material Noun

যে Noun দ্বারা কোন দ্রব্য গণনা করা যায় না কিন্তু ওজন করা যায় তাকে  বলা  Material Noun হয়।

যেমন: Sugar, Tea, Iron, Wood, Milk, Paper, Water, Coal, Gold, Etc.


Abstract Noun

যে Noun দ্বারা কোনো ব্যক্তিবা বস্তুর গুন, অবস্থা বা কার্যের নাম বুঝায় আবার যা অনুভব বা কল্পনা করা যায় তাকে Abstract Noun বলে।

যেমন: Honesty, Poverty, Kindness, Wisdom, Beauty, Truth, Etc.

Countable Noun

যে Noun দ্বার কোনো কিছুকে Count বা গণনা করা যায় তাকে Countable Noun বলা হয়। 

যেমন: Sabbir,  Karim, Boy, Girl, Army, People, Etc.

Uncountable Noun

যে Noun দ্বার কোনো কিছুকে Count বা গণনা করা যায় না তাকে Uncountable Noun বলা হয়। 

যেমন: Water, Tea, Rice, Honesty, Kindness, Advice, Anger, Information, Money, Etc.

No comments

Powered by Blogger.